إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده . أما بعد
ইহকালীন ও পরকালীন সফলতা এবং মুক্তির জন্য ছেলে-মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য।আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ বর্তমানে এমন এক কুলষিত যুগে পর্দাপন করেছে যে যুগে মহা গ্রন্থ আল-কুরআন ও হাদীসের সত্যতা, আল্লাহ্ পাকের অস্তিত্ব এবং রাসূল (সঃ) এর রিসালাতের উপর সঠিক ধারনা নেই।আক্বীদাহ ও আমলের ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত। ধর্মীয় দিক থেকে উদাসীন ও অনাসত্ত, তামাশা ও ক্রীড়া-কৌতুকে আকৃষ্ট, এহেন পরিস্থিতিতে চক্ষু শীতলকারী আদর্শসন্তান গঠনের লক্ষে “উম্মুল কুরা ইসলামিক একাডেমী” র পথযাত্রা শুরু।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মনোদৈহিক উন্নয়নে ইলমে ওহীর জ্ঞানের বিকল্প নেই। “উম্মুল কুরা ইসলামিক একাডেমী” র শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়ন এবং প্রকৃতভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।
তাওহীদ বিন ইব্রাহীম
প্রধান শিক্ষক ও পরিচালক
উম্মুল কুরা ইসলামিক একাডেমী
দক্ষিণ দেবীপুর, রাণীগঞ্জ বাজার, হাটশ্যামগঞ্জ, ঘোড়াঘাট, দিনাজপুর।
মোবাইল: ০১৭৩৮৬৬১১২৬
ই-মেইল: 1997tawhid@gmail.com

